home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার ককটেল বিস্ফোরণ, আটক ৩

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ১৯:৫১

Facebook
Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার ককটেল বিস্ফোরণ, আটক ৩

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি, মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে একটি এবং সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

রোববার সন্ধ্যায় পৃথক সময়ে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। সমকালকে তিনি জানান, এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তারা কোনো দলের বা সংগঠনের কিনা জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।

পুলিশের দেওয়া তথ্যমতে, আটকরা হলেন, রেজাউল করিম (৪২)। তার বাড়ি নাটোরে। অপর দুজনের মধ্যে সোহেল রানার (৩৩) বাড়ি রাজশাহী এবং নাজমুস সাদের (৩৩) বাড়ি গোপালগঞ্জে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। এ সময় উপস্থিত লোকজন তাদের মারধর করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, ‘৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ করা করা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

তিনি জানান, উপস্থিত শিক্ষার্থীরা প্রথমে দুজনকে আটক করে। একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। অন্য একজন সরাসরি জড়িত থাকায় তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।