home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শিশু-কিশোরের রঙ-তুলিতে সম্প্রীতি ও স্বাধীনতার গল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০২:০০

Facebook
Twitter

শিশু-কিশোরের রঙ-তুলিতে সম্প্রীতি ও স্বাধীনতার গল্প

-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠেছে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। শিশু-কিশোরদের ক্যানভাসে উঠে এসেছে দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি, সম্প্রীতি ও স্বাধীনতার গৌরবময় নানা অনুষঙ্গ। নতুন প্রজন্মের মাঝে এসব মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত ‘সম্প্রীতি ও স্বাধীনতা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে সেরা ১২ জন ক্ষুদে শিল্পীকে পুরস্কৃত করা হয়েছে।


শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) রাজধানীর ধানমন্ডিস্থ কবি নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ ও স্বাধীনতা চারুশিল্পী পরিষদ। সকাল থেকেই শিশু-কিশোরদের উৎসবমুখর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ইনস্টিটিউট প্রাঙ্গণ।


প্রতিযোগিতার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি ক্ষুদে শিল্পীদের দেশ ও মানুষকে ভালোবেসে শিল্পচর্চা করার আহ্বান জানিয়ে বলেন, “সুন্দর জীবন গড়তে হলে দেশের ইতিহাসকে হৃদয়ে ধারণ করতে হবে। সমাজের সব স্তরের মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।”


প্রতিযোগিতায় মোট ১৩০ জন শিশু-কিশোর অংশ নেয়। তিনটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার বিষয়সূচি ছিল:


ক-ক্যাটাগরি (শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি): আমাদের নদী


খ-ক্যাটাগরি (৪র্থ থেকে ৭ম শ্রেণি): স্বাধীনতা ও সম্প্রীতি


গ-ক্যাটাগরি (৮ম থেকে ১০ম শ্রেণি): চেতনায় বাংলাদেশ


বিজয়ী ১২ জনের হাতে স্মারক ও উপহার তুলে দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিশু-কিশোরকে দেওয়া হয় সনদপত্র। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রখ্যাত চিত্রশিল্পী, কবি ও শিল্প সমালোচক জাহিদ মুস্তাফা এবং চিত্রশিল্পী সুনীল কুমার মালো।


স্বাধীনতা চারুশিল্পী পরিষদের আহ্বায়ক শিল্পী আশরাফুল আলম পপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম আহ্বায়ক এলবার্ট খান, সদস্য সচিব এস এম কামরুজ্জামান সাগরসহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।


স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।