home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


গান, নৃত্য ও আবৃত্তিতে মুখর বর্ষা মঙ্গল উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৬ জুলাই ২০২৬, ০২:৫৭

Facebook
Twitter

গান, নৃত্য ও আবৃত্তিতে মুখর বর্ষা মঙ্গল উৎসব

হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ জীবনধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে ‘বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’।


শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টায় নাচ, গান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করে বর্ষা মঙ্গল পরিষদ।


আয়োজকরা জানান, বাংলাদেশের বর্ষাকালের সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ জীবনধারাকে আকর্ষণীয়ভাবে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য। ভবিষ্যতে পহেলা বৈশাখের মতো ‘বর্ষা মঙ্গল উৎসব’কেও একটি সর্বজনীন, জনপ্রিয় ও জাতীয় সাংস্কৃতিক উৎসবে পরিণত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে এ আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।


বর্ষা মঙ্গল পরিষদের মতে, বর্তমান সময়ে নতুন প্রজন্মের সাংস্কৃতিক চর্চা থেকে দূরে সরে যাওয়া এবং দেশীয় সংস্কৃতির ওপর বিভিন্ন ধরনের আগ্রাসনের প্রেক্ষাপটে এ আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে। তাদের বিশ্বাস, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশই একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল সমাজ গঠনের অন্যতম ভিত্তি।


উৎসবজুড়ে বাংলাদেশের বর্ষার ঐতিহ্য ও সংস্কৃতিকে নান্দনিকভাবে উপস্থাপন করা হচ্ছে। আয়োজনের অংশ হিসেবে রয়েছে বর্ষার গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পী, কবি, আবৃত্তিশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে উৎসবটি এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।


উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।


স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।