home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


গ্রামের পথে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ, প্রস্তুত কবর

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০৩

Facebook
Twitter

গ্রামের পথে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ, প্রস্তুত কবর

সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় দাফনের জন্য ঢাকা থেকে রওনা হয়েছে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ। তার দাফনের জন্য গ্রামের বাড়িতে কবর খোঁড়ার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মরদেহ পৌঁছানোর পর জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

মরিয়মের চাচি মুন্নী আক্তার জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গাবুরার উদ্দেশে ঢাকা ছাড়েন।

তিনি বলেন, মরিয়ম খুব শান্ত-শিষ্ট মেয়ে ছিল। কী কারণে এমন ঘটনা ঘটল, আমরা জানি না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা বের করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক।

মরিয়মের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে এসেছে। তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

এদিকে মরিয়মের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সোমবার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। কয়েকজন বিক্ষোভকারী গাজী নজরুল ইসলামের সর্বোচ্চ শাস্তির দাবিও জানান।

রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা মো. মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ বলে জানা গেছে।

তবে মরিয়মের দাফনের সময় এখনও পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।