_copy7.webp)

পাবনার সদর উপজেলার আতাইকুলায় পুষ্পপাড়া হাটে গুলিতে বিএনপি নেতা ও হাটের ইজারাদার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হাটের ভেতরে ইজারাদারের কক্ষে এ ঘটনা ঘটে। কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।
নিহতরা হলেন রিপন হোসেন (৪০) ও আব্দুস সালাম (৫০)। রিপন হোসেন ধর্মগ্রামের মৃত ওমেদ আলীর ছেলে। তিনি পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে এবং পুষ্পপাড়া হাটের ইজারাদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পুষ্পপাড়া হাটের খাজনা আদায় শেষে সন্ধ্যায় ইজারাদারের কক্ষে বৈঠকে বসেছিলেন তাঁরা। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত সেখানে এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পাবনার পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন




_copy2.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।