সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
_copy7.webp)

চট্টগ্রামের লোহাগাড়ায় বাজার কমিটির নির্বাচনে পছন্দের প্রার্থী পরাজিত হওয়ার পর জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ ও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন মুহাম্মদ ফারুক (৪৮) নামের এক ব্যক্তি।
সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করে তিনি এ ঘোষণা দেন। পরদিন মঙ্গলবার সকালে ঘটনার ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফারুক উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে নিয়মিত জামায়াতে ইসলামীর পক্ষে ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় তিনি দলটির সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিএনপি ও জামায়াত-সমর্থকেরা পৃথক প্রার্থীকে সমর্থন দেন। নির্বাচনে জামায়াত-সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হলে বিএনপি-সমর্থিত প্রার্থী বিজয়ী হন।
পছন্দের প্রার্থীর পরাজয়ের পর ক্ষুব্ধ হয়ে জামায়াতের স্থানীয় নেতাদের সমালোচনা করে ফেসবুকে ভিডিও বক্তব্য দেন ফারুক। তাঁর অভিযোগ, আধুনগর ইউনিয়ন জামায়াতের নেতারা সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তা রক্ষা করেননি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় নেতাদের ‘মুনাফেক’ বলেও আখ্যা দেন তিনি। দুধ দিয়ে গোসল করার কয়েক ঘণ্টা আগে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বক্তব্যে ফারুক বলেন, ‘আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মন থেকে ঘৃণা করি।’
ওই বক্তব্যে তিনি আধুনগর ইউনিয়নের দলীয় দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধেও নানা অভিযোগ তোলেন।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন


.webp&w=2048&q=75)

