Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কটিয়াদীতে গরুবাহী পিকআপ উল্টে চালক নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জকলম২৪.কম

আপডেট: ২০ মে ২০২৬, ০০:৫৯

Facebook
Twitter

Article Image

কিশোরগঞ্জের কটিয়াদী-ভৈরব আঞ্চলিক সড়কে গরুবাহী পিকআপের সঙ্গে নছিমন-টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরিজপুর দাখিল মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাজিব (৩৫) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, কটিয়াদী থেকে গরুভর্তি একটি পিকআপ ভৈরবের একটি হাটে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি খালি নছিমন-টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটি সড়কের পাশে ছিটকে পড়ে উল্টে যায় এবং চালক ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনায় পিকআপে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে সেগুলো জবাই করা হয়।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করেছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।