_copy7.webp)
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা একটি ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভ্যানটিতে একটি খালি গ্যাস সিলিন্ডার ছিল। একই দিন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠলেও সেটি বিস্ফোরিত হয়নি।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পোস্তগোলা ব্রিজের ওপর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রিজের মাঝামাঝি স্থানে ভ্যানটিতে আগুন লাগিয়ে চালক দ্রুত সেখান থেকে চলে যান। খবর পেয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পোস্তগোলা ফায়ার সার্ভিস ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভ্যানটিতে একটি খালি গ্যাস সিলিন্ডার ও নারকেলের ছোবড়া দিয়ে তৈরি একটি সোফা ছিল।
এদিকে একই দিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে স্কচটেপে মোড়ানো একটি ককটেল নিক্ষেপের অভিযোগ পাওয়া যায়। অজ্ঞাতনামা ব্যক্তিরা সেটি নিক্ষেপ করে পালিয়ে যান বলে জানা গেছে। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ সেটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে রাখে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আজগর হোসেন বলেন, একটি ভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, চালক নিজেই ভ্যানটিতে আগুন দিয়ে পালিয়ে গেছেন। আর থানার সামনে ককটেল নিক্ষেপের ঘটনাটি গুজব।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন


.webp&w=2048&q=75)

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।