home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


টুঙ্গিপাড়া যাওয়ার পথে ৭ স্থানে আজও অবরোধ

মো. নূর নবী শেখ
সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি

আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৭

Facebook
Twitter

টুঙ্গিপাড়া যাওয়ার পথে ৭ স্থানে আজও অবরোধ

গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার সড়ক এখনও অবরোধ করে রেখেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় নীলফাবাজার মোড়ে গিয়ে দেখা যায়, গাছের গুড়ি ও পোড়ানো গাড়ি দিয়ে অবরোধ করে রাখা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে অন্তত সাতটি স্থানে অবরোধ করে রাখা হয়।

আজ নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুর, সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধ রয়েছে।

নীলফাবাজার মোড়ে অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, বাস এসব চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত রিক্সা, ইজিবাইক এগুলো একপাশ দিয়ে চলতে দেওয়া হচ্ছে।

এদিকে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা এবং নীলফাবাজার মোড়ে অবরোধ করা স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ মাইকে বাজানো হচ্ছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।