home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধ: বসতঘর ভাঙচুর, লুটপাট ও উচ্ছেদের অভিযোগ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২০

Facebook
Twitter

জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধ: বসতঘর ভাঙচুর, লুটপাট ও উচ্ছেদের অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘর ভাঙচুর, রাতের আঁধারে ঘর উচ্ছেদ, গাছ কাটা এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোছা. সুরাইয়া আক্তার আলমিনা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


ঘটনাটি ঘটেছে সরিষাবাড়ী উপজেলার আরামনগর বাজার ছাগলহাটি এলাকায়।জমির তপসিল মৌজা:ভুরারবাড়ী খতিয়ান নং ৫২৩ দাগ নং ১১৬৪ জমির পরিমান :. ০২ (সোয়া দুই শতাংশ)


অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, নানি সূত্রে পাওয়া ওয়ারিশী জমির মালিকানা নিয়ে সুরাইয়া আক্তার আলমিনার সাথে দীর্ঘদিন ধরে তার মামাতো বোন জামাই মোঃ জুব্বার আলী পিতা মৃত আফা মুসল্লি গংদের বিরোধ চলে আসছিল। বিবাদীরা বাদীর পাওনা জমি বুঝিয়ে না দিয়ে উল্টো জোরপূর্বক কম মূল্যে জমি লিখে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছে। এ বিষয়ে এর আগে গত ১৮ই জুন ২০২৬ তারিখে আদালতে একটি সি আর মামলাও দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সকালে বিবাদীরা বাদীর বসতঘরে হামলা চালায়।

হামলাকারীরা ঘরের টিনের চালা ও বেড়া ভেঙে তছনছ করে এবং খাটসহ প্রায় ৭০ হাজার টাকার আসবাবপত্র লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে বাদীকে দলবদ্ধভাবে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী সুরাইয়া আক্তার বলেন, "ওয়ারিশ সূত্রে পাওয়া ২ শতাংশ জমিতে আমাদের একটি চারচালার ঘর ছিল। গত ২৬ সেপ্টেম্বর রাতে সেই ঘরটি সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে এবং জমির ৪টি ফলজ গাছও কেটে ফেলা হয়েছে। তারা জোরপূর্বক আমাদের জমি দখল করে স্বল্প দামে লিখে নিতে চায়। আমরা এখন পরিবার নিয়ে কোথায় থাকব?"


তিনি আরও জানান, নিরাপত্তাহীনতা ও আতঙ্কের কারণে তিনি ও তার পরিবার দীর্ঘদিন বাড়িতে ঢুকতে পারছেন না। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ ও আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করতে কিছুটা সময় লাগায় থানায় অভিযোগ দিতে বিলম্ব হয়েছে।


এ বিষয়ে সরিষাবাড়ী থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এদিকে নিরুপায় হয়ে ভুক্তভোগী পরিবারটি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনার সুবিচার ও নিরাপত্তা দাবি করেছেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।