home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রাজাপুরে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১৯:১৫

Facebook
Twitter

রাজাপুরে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

ঝালকাঠির রাজাপুরে ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আনিচ হাওলাদার (৬৫) নামে বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেছেন। শুক্রবার দুপুরে গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার আনিচ হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আঙ্গারিয়া এলাকার মৃত মোক্তার আলী হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির মা প্রবাসে থাকায় সে তার নানা বাড়িতে বসবাস করে। অভিযুক্ত ব্যক্তি শিশুটির পরিবারের পরিচিত হওয়ায় পরিবারের সঙ্গে সুসম্পর্কের সুবাদে তার কাছে যাওয়ার সুযোগ পেতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারের অভিযোগ অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব আঙ্গারিয়া এলাকায় একটি কলাবাগানের পাশে শিশুটিকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। পরে গত ১১ অক্টোবর দুপুর ৩টার দিকে অভিযুক্ত ব্যক্তির দোকানে নিয়ে শিশুটির সঙ্গে একই ধরনের অপচেষ্টার অভিযোগ ওঠে।

এজাহারে আরও বলা হয়, দ্বিতীয় ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে সরে যান। পরে শিশুটির পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, অভিযুক্ত আনিচ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।