_copy7.webp)
.webp&w=2048&q=75)
জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহের নান্দাইলে চাঞ্চল্যকর কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। যাবজ্জীবনপ্রাপ্ত ১০ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তাদের আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, নিহত কৃষক শফিকুল ইসলাম সবির সঙ্গে আসামি সহোদর তিন ভাই মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়ার সাঙ্গে পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলার চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে একটি কাপড়ের দোকানে কথাবার্তা বলছিলেন নিহত সবি।
এ সময় আসামি তিন ভাইসহ অজ্ঞাত আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে সবিকে। এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০/১২জনকে আসামি করে নান্দাইল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তদন্ত, ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা এবং আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এ এম আমানউল্লাহ বাদল।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।