home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩

Facebook
Twitter

বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

কুমিল্লার লালমাইয়ে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার ভূশ্চি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বিরোধের সূত্রপাত হয়। ফেসবুকে দেওয়া পোস্ট ও পূর্ববিরোধের জেরে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীরের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও বর্তমান সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতি হয়।

পরে সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে ভূশ্চি বাজার এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা আবারও মুখোমুখি হন। এ সময় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থক স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর, যুবদল নেতা মামুন ও সাদ্দাম এবং মনিরুল হক চৌধুরীর সমর্থক বিএনপি নেতা ফরহাদ উদ্দিন ও যুবদল নেতা তামিম ইকবাল আহত হন।

ঘটনার পর স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন মনিরুল হক চৌধুরীর রাজনীতির সঙ্গে যুক্ত থেকে ১৩টি মামলার আসামি হয়েছেন এবং আর্থিকভাবেও নিঃস্ব হয়েছেন। বর্তমানে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া এলাকার অভিভাবক হলেও মনিরুল হক চৌধুরীর কারণে এলাকায় দলীয় কোন্দল ও গ্রুপিং তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, যুবদল নেতা মাকসুদুর রহমান মাকসুদ অভিযোগ করেন, আলমগীর দীর্ঘদিন ধরে ফেসবুকে তাদের নেতা মনিরুল হক চৌধুরী ও তাকে নিয়ে উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আলমগীরকে ভূশ্চি বাজারের একটি দোকানে নেওয়া হয় এবং সেখানে মীমাংসাও হয়েছিল। কিন্তু পরে একদল লোক এসে ঝামেলা সৃষ্টি করে। সমাবেশ শেষে তাঁদের পক্ষের ফরহাদ ও তামিমের ওপর হামলা চালানো হলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।