

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে হরিজন ও জেলে সম্প্রদায়ের হতদরিদ্র নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছে উপজেলা প্রশাসন। নতুন শাড়ি পেয়ে আনন্দিত হয়েছেন উপকারভোগী নারীরা।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব শাড়ি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।
এ সময় ধলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, রাউতি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, জাওয়ার ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক রতন এবং দামিহা ইউপি চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব উপস্থিত ছিলেন।
দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।
শাড়ি পেয়ে উপকারভোগী নারীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। দুর্গাপূজায় নতুন শাড়ি পেয়ে তাঁদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন


.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।