home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিশ্বের ১৫০ দলের সঙ্গে লড়বেন মাহি আলম!

মাহবুবুর রহমান রানা
মাহবুবুর রহমান রানানিজস্ব প্রতিবেদক, তাড়াইল

আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৩

Facebook
Twitter

বিশ্বের ১৫০ দলের সঙ্গে লড়বেন মাহি আলম!

কিশোরগঞ্জের তাড়াইলের তরুণ মাহি আলম (রাতুল) এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘ব্ল্যাক হ্যাট এমইএ ২০২৬ ক্যাপচার দ্য ফ্ল্যাগ (CTF)’-এর ফাইনালে বাংলাদেশের পাঁচটি দলের একটি দলের সদস্য হিসেবে অংশ নেবেন তিনি।


সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ১ থেকে ৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতার ফাইনাল। আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্য থেকে নির্বাচিত ১৫০টি দল সরাসরি মুখোমুখি হবে এই আন্তর্জাতিক সাইবার প্রতিযোগিতায়।


বিশ্বখ্যাত ব্ল্যাক হ্যাট এমইএ ২০২৬ আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেবে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত সাইবার নিরাপত্তা দল। প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা অঙ্গনের অন্যতম আলোচিত এ আয়োজনকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে ব্যাপক আগ্রহ।


বিশ্বমঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাওয়া মাহি আলম (রাতুল) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি তাড়াইল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আশরাফুল আলম রুবেলের ছেলে। যেসব চ্যালেঞ্জে হবে দক্ষতার পরীক্ষা।


ব্ল্যাক হ্যাট CTF-এর ফাইনালে অংশগ্রহণকারী দলগুলোকে মোকাবিলা করতে হবে বিভিন্ন বাস্তবভিত্তিক সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ। এর মধ্যে রয়েছে ওয়েব এক্সপ্লয়টেশন, সিস্টেম এক্সপ্লয়টেশন/পিডব্লিউএন, ডিজিটাল ফরেনসিকস, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ক্রিপ্টোগ্রাফি এবং এটাক হ্যাকিংসহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ।


এসব চ্যালেঞ্জে প্রতিযোগীদের ভালনারেবিলিটি ডিসকভারি, এক্সপ্লয়টেশন, সিস্টেম অ্যানালাইসিস, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ফরেনসিক ইনভেস্টিগেশন এবং অফেন্সিভ সিকিউরিটি-সংক্রান্ত দক্ষতার পরীক্ষা নেওয়া হবে।


বিশ্বের বিভিন্ন দেশের হাজারো প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত ১৫০টি দলের সঙ্গে একই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাওয়া বাংলাদেশের তরুণ সাইবার নিরাপত্তা প্রতিভাদের জন্যও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।


তাড়াইলের মাহি আলমের এমন আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণে আনন্দিত তার পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা। তার এই অর্জনে গর্বিত তাড়াইলবাসীও।


স্থানীয়দের প্রত্যাশা, রিয়াদের আন্তর্জাতিক মঞ্চে নিজের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে বাংলাদেশের পাশাপাশি তাড়াইলের নামও বিশ্বদরবারে তুলে ধরবেন মাহি আলম (রাতুল)।


তাড়াইলের মাটি থেকে রিয়াদের বিশ্বমঞ্চ—বিশ্বের নির্বাচিত ১৫০ দলের সঙ্গে সাইবার লড়াইয়ে এবার বাংলাদেশের হয়ে অংশ নেবেন মাহি আলম।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।