_copy7.webp)
_copy1.webp&w=2048&q=75)
চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ গ্রহণ করতে পারেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর নিয়মিত শিক্ষা কার্যক্রম চলবে। তবে কেউ ওই দিন ঐচ্ছিক ছুটি নিলে পরের দুই দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন।
এদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পালিত হবে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।
তবে সরকারি চাকরিজীবীদের জন্য ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কোনো সাধারণ ছুটি নেই। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও এ দিবসে সাধারণ ছুটি রাখা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির সিদ্ধান্ত আলাদা। দেশের বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি থাকবে কি না, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে। ফলে কোনো বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকতে পারে, আবার কোথাও স্বাভাবিক কার্যক্রমও চলতে পারে।
এক্ষেত্রে, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির নোটিশ অনুসরণ করতে হবে।
শিক্ষা নিয়ে আরও পড়ুন
_copy1.webp&w=2048&q=75)







সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।