home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাবিতে ‘ইশকে মোস্তফা’ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ২৩:০৯

Facebook
Twitter

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাবিতে ‘ইশকে মোস্তফা’ অনুষ্ঠান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘ইশকে মোস্তফা’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাচে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সিলসিলা ব্যান্ডের লুৎফর রেহমান ও নাজমুস সাকিবসহ দেলোয়ার ও সাইফুল্লাহ একক নাতে রাসুল পরিবেশন করেন। এ সময় ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’, ‘তাজদারে হারাম’, ‘নবী মোর পরশ মণি’, ‘দে দে পাল তুলে দে’সহ বিভিন্ন নাতে সংগীত পরিবেশন করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সভাপতি তরিকুল ইসলাম, সেক্রেটারি ফরহাদ সোহেল, নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তাহমীদ আল মুদাসসীর চৌধুরী বলেন, “গ্রাম বাংলার ইতিহাস গলা ছেড়ে হামদ-নাত ও মিলাদের ইতিহাস। আমরা গ্রাম বাংলার সংস্কৃতিকে ধারণ করি। জাতীয় ছাত্রশক্তি সমাজে হামদ-নাত ও মিলাদের ইতিহাস আবার ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।”


নির্ধারিত সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া অনুষ্ঠানটি দাঁড়িয়ে মিলাদ পাঠের মধ্য দিয়ে শেষ হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে হালুয়া-রুটি বিতরণ করা হয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।


স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।