home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণের চেষ্টার পর পালাতে গিয়ে ভারতীয়র মৃত্যু

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

Facebook
Twitter

বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণের চেষ্টার পর পালাতে গিয়ে ভারতীয়র মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশে বাংলাদেশি এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার পর পালিয়ে যাওয়ার সময় ভবন থেকে পড়ে মারা গেছেন কমলেশ যাদব (৪৩) নামে এক ব্যক্তি।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজ্যের আনাকাপল্লী জেলার কাকিনাদা এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ফার্মেসিতে স্নাতক পড়ুয়া বাংলাদেশি ওই ছাত্রী কাকিনাদায় অচ্যুতাপুরমের এক বাসিন্দার সঙ্গে একই বাসায় থাকতেন। ওই বাসিন্দা সেখানকার একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কাজ করেন বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশি ওই ছাত্রী মাত্র ১০ দিন আগে অচ্যুতাপুরমে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তার পাশেই বেদুরুভাদার একটি বহুতল ভবনের ভাড়া নেওয়া কক্ষে থাকতেন ঝাড়খণ্ডের বাসিন্দা কমলেশ যাদব। তিনি একটি মদের দোকানে কাজ করতেন এবং ওই ছাত্রীকে দোকানের সামনে দিয়ে যেতে দেখেছিল।

গত শনিবার ওই ছাত্রীর পুরুষ বন্ধু অফিসের কাজে বেরিয়ে যান। পরে রোববার বিকেলে বাসায় ওই ছাত্রীকে একা পেয়ে তার বাসায় ঢোকেন যাদব। এ সময় তিনি ওই ছাত্রীকে তার শৌচাগার পরিষ্কার করে নেবেন কি না, সেই বিষয়ে জিজ্ঞাসা করেন। কিছুক্ষণ শৌচাগার পরিষ্কারের ভান করে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন যাদব। কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে না পেরে সেখান থেকে দৌড়ে পালাতে যান তিনি। এসময় ওই ছাত্রীর ডাকাডাকিতে জড়ো হন স্থানীয় কয়েকজন।

এই ঘটনায় আতঙ্কিত হয়ে ভবনের একটি পিলার বেয়ে নেমে পালানোর চেষ্টা করেন যাদব। কিন্তু নিচে নামার সময় ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।

বাংলাদেশি ওই ছাত্রীর কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে পুলিশকে ফোন করে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এই ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আনাকাপল্লী জেলা পুলিশের সার্কেল ইন্সপেক্টর চন্দ্রশেখর রাও।

প্রবাস নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।