প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট

দেশে হামের প্রকোপ কমছে না। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ৮৬ জন এবং হামের উপসর্গ নিয়ে বা হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪২ জন।
শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি সারা দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৩৭ জন এবং হাম সন্দেহে আরও ১৭৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়কালে সারাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে বা সন্দেহজনক রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২২ হাজার ৪০৯ জন। এর মধ্যে কেবল গত ২৪ ঘণ্টাতেই হাম সন্দেহে ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮ জন।
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
নূর জাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।