home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


অক্টোবরে মুক্তি পাচ্ছে ‘শব্দহীন যন্ত্রণা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ১৭:২৩

Facebook
Twitter

অক্টোবরে মুক্তি পাচ্ছে ‘শব্দহীন যন্ত্রণা’

কৈশোরের আবেগ, অজ্ঞতা ও একটি ভুল সিদ্ধান্ত কীভাবে বদলে দিতে পারে একটি কিশোরীর পুরো জীবন সেই কঠিন বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েবফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’। পারিবারিক সম্পর্ক, সামাজিক বাস্তবতা এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েনের পাশাপাশি কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এতে।


ডা. তৃণা ইসলামের গল্প ও চিত্রনাট্যে ওয়েবফিল্মটি পরিচালনা করেছেন মো. আক্তার হোসেন। জায়না ইজি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘শব্দহীন যন্ত্রণা’ আগামী অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।


গল্পের কেন্দ্রীয় চরিত্র কিশোরী মায়া। তার গর্ভাবস্থাকে ঘিরেই এগিয়েছে কাহিনি। কৈশোরে গর্ভধারণের শারীরিক ও মানসিক ঝুঁকি, প্রয়োজনীয় সময়ে চিকিৎসা ও কাউন্সেলিং না পাওয়ার পরিণতি এবং এমন পরিস্থিতিতে পরিবারের ভূমিকা—সবকিছুই গল্পে তুলে ধরা হয়েছে বাস্তবতার আলোকে।

তবে নির্মাতারা শুধু সমস্যার চিত্রই দেখাননি; এর পাশাপাশি কিশোর-কিশোরীদের বয়সোপযোগী প্রজনন স্বাস্থ্যশিক্ষা, নিরাপত্তা এবং সন্তানদের সঙ্গে অভিভাবকদের খোলামেলা যোগাযোগের প্রয়োজনীয়তাও তুলে ধরেছেন। ফলে ‘শব্দহীন যন্ত্রণা’ হয়ে উঠেছে সচেতনতা তৈরির একটি গল্পও।


ওয়েবফিল্মটিতে অভিনয় করেছেন আমান রেজা, তৃণা ইসলাম, ফারজানা ছবি, বড়দা মিঠু, তাহসান বিন রফিক, মৌরি, রেবেকা রউফ, আজম খান, শশী আফরোজা ও লালশি। কিশোর ও শিশু চরিত্রে রয়েছেন সিফাত, আভা, আনাস, আজুয়াত, আজমিন ও আরুশা।


চিকিৎসক ও গবেষক হিসেবে কাজের পাশাপাশি সংবাদ উপস্থাপক ও অনুষ্ঠান প্রযোজক হিসেবেও পরিচিত ডা. তৃণা ইসলাম। তার গল্পে কিশোর-কিশোরীদের প্রতি পরিবারের দায়িত্ব এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির গুরুত্ব বিশেষভাবে উঠে এসেছে।


নির্মাতা মো. আক্তার হোসেনের প্রত্যাশা, দর্শকদের আবেগের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি ওয়েবফিল্মটি পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি করবে।


তিনি বলেন, 'শব্দহীন যন্ত্রণা’ শুধু বিনোদনের জন্য নয়; কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, অভিভাবক-সন্তান সম্পর্ক, প্রজনন স্বাস্থ্যশিক্ষা ও সামাজিক সহমর্মিতা নিয়ে পরিবার ও সমাজে ইতিবাচক আলোচনা তৈরি করাই আমাদের অন্যতম লক্ষ্য।”


অক্টোবরে মুক্তির পর ‘শব্দহীন যন্ত্রণা’ কতটা দর্শকের মনে দাগ কাটতে পারে, এখন সেটিই দেখার বিষয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।


স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।