home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


গ্লোবাল স্টার আজীবন সম্মাননা পাচ্ছেন খাইরুল আলম ও কাঙালিনী সুফিয়া

শোবিজ প্রতিবেদক, ঢাকা
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৪ জুলাই ২০২৬, ১২:৫৮

Facebook
Twitter

গ্লোবাল স্টার আজীবন সম্মাননা পাচ্ছেন খাইরুল আলম ও কাঙালিনী সুফিয়া

দেশবরেণ্য গুনি অভিনেতা খাইরুল আলম সবুজ ও বাংলা লোক সংগীতের বাউল সম্রাজ্ঞী কাঙালিনী সুফিয়াকে আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে। 


আগামী ২৫ জুলাই শনিবার সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকা হোটেল ঢাকা রেজেন্সি হোটেল এন্ড রিসোর্টে গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত "গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫" (সিজন-৩) এ তাদেরকে ওই স্মাননা প্রদান করা হবে। একই সাথে অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও, নাচ, সাংবাদিকতা, ব্যাবসা-বানিজ্য, উদ্যোক্তা এবং আবৃত্তি সহ ৩০ টি বিভাগে সেরা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন (এমপি) উপস্থিত থাকবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে এনটিভির পরিচালক নুর উদ্দিন আহম্মেদ, একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, এটিএন বাংলা উপদেষ্টা (অনুষ্ঠান) তাশিক আহম্মেদ, পান সুপারির প্রতিষ্ঠাতা ও সিইও নারী উদ্যোক্তা কনা রেজা, প্রখ্যাত চলচ্চিত্র নায়িকা রোজিনা উপস্থিত থাকবেন। 


গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

চলচ্চিত্র পরিচালক দেবাশিষ বিশ্বাস ও অভিনেত্রী ফারজানা ছবির উপস্থাপনায় অনুষ্ঠানে সংগীতশিল্পী রবি চৌধুরী, মনির খান, অভিনেতা মোশারফ করিম, তৌসিফ মাহমুদ, তানজিন তিশা, মনিরা মিঠু, সহ জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহনে ও নৃত্য কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 


গ্লোবাল স্টার কমিউনিকেশনের ডিরেক্টর (মিডিয়া এন্ড কমিনিউকেশন) হযরত আলী হিরু জানান ‘জাকজমকপূর্ন এই আয়োজনের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এবারের আয়োজনে অভিনয় ক্যাটাগরিতে গুনি অভিনেতা খাইরুল আলম সবুজ ও কিংবদন্তি বাউল সম্রাজ্ঞী কাঙালিনী সুফিয়াকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। একই সাথে ৩০টি ক্যাটাগরিতে জুরিবোর্ড মনোনীত গুরুত্বপূর্ন ভূমিকা রাখা দেশের সেরা ব্যাক্তিদের সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে সেলিব্রেটিদের পাশাপাশি দেশসেরা নৃত্য ও সংগীত শিল্পীরা পারফরম্যান্স' করবেন।


গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও আর কে রিপন জানান, আমাদের বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যকে দেশে এবং দেশের বাহিরে মানুষদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে আমাদের এই সংগঠন। এ লক্ষে ইতিমধ্যে বিশ্বের কয়েকটি দেশে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে। 


গ্লোবাল স্টার কমিউনিকেশনের এই আয়োজনে প্রেজেন্ট বাই হিসেবে মোবাইল ফিক্সার লিমিটেড, পাওয়ার্ড বাই মিম শরৎ গ্রুপ ও মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।


স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।