home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

মো. নূর নবী শেখ
আন্তর্জাতিক ডেস্ককলম২৪.কম

আপডেট: ৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১

Facebook
Twitter

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। বিমাটিতে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন।

সোমবার (৫ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর ডয়চে ভেলের।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু জানান, বিমানটিতে থাকা ৩২ জনই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনি নিহতদের স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

বিমান চলাচল বিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো এক বিবৃতিতে জানান, বিমানটি নাইজেরিয়ার লাগোসে যাচ্ছিল। ওন্দো রাজ্যের ইগবোকোদা এলাকায় এটি বিধ্বস্ত হয়।

কিয়ামো জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাডার থেকে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, এডো রাজ্য থেকে লাগোস যাওয়ার পথে মাঝামাঝি কোনো স্থানে এটি বিধ্বস্ত হয়েছে।

তিনি আরও জানান, একটি নৌ-ঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে।নাইজেরিয়ান বিমানবাহিনী জানিয়েছে, বিমানটি ছিল ‘এটিআর-৪২’ মডেলের। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা নৌকায় করে তল্লাশি চালানোর সময় নদীর তীরে স্থানীয়দের একটি ছোট দল জড়ো হয়েছে।

স্থানীয়দের একজন বলেন, ‘বিমানটি কিছু গাছপালা অতিক্রম করেছিল। আমরা সেখানে মানুষের দেহাংশ, কাপড় ও জুতা পড়ে থাকতে দেখেছি।’



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।