সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
নূর জাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগামী কয়েক দিনের মধ্যে ইরান-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকারগুলোতে তল্লাশি চালানো এবং আন্তর্জাতিক জলসীমায় থাকা বাণিজ্যিক জাহাজগুলো জব্দ করার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আজ (শনিবার, ১৮ এপ্রিল) ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করেছে ইরান। আজ (শনিবার, ১৮ এপ্রিল) এই জলপথটি ইরানের ‘কঠোর নিয়ন্ত্রণে’ রয়েছে বলে ঘোষণা দেয়ার পর বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এতে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর মধ্যে চরম আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।
মাত্র এক দিন আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেয়া হয়েছে। সেই ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে ইরানের এই অবস্থান পরিবর্তন এবং মার্কিন বাহিনীর জাহাজ জব্দের প্রস্তুতি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এবং অন্যদিকে ইরানের কঠোর কড়াকড়ি ও হামলার কারণে বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ পথটি এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে।
বিশ্ব নিয়ে আরও পড়ুন




