সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
নূর জাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: কলম২৪ প্রতিবেদক

ইরান ও তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে ইসরায়েল বলে মন্তব্য করেছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, তার নেতৃত্বে ইসরায়েল ইরান এবং তার সহযোগী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে নেতানিয়াহু লেখেন, 'আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা এবং তাদের প্রক্সিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।'
পোস্টে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এরও সমালোচনা করেন। নেতানিয়াহুর অভিযোগ, এরদোয়ান ইরানকে সহায়তা দিচ্ছেন এবং কুর্দি জনগণের বিরুদ্ধে সহিংসতার জন্য দায়ী।
তবে এ বিষয়ে তুরস্কের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।