home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ঘিরে তীব্র প্রতিবাদ, বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬

Facebook
Twitter

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ঘিরে তীব্র প্রতিবাদ, বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট

জাতিসংঘে সাধারণ পরিষদ অধিবেশনের ভেতরে-বাইরে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভের মধ্য দিয়ে ভাষণ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় নজিরবিহীন বর্বরতার পক্ষে সাফাই বক্তব্য শুরুর আগেই অধিবেশন থেকে ওয়াকআউট করেন বাংলাদেশসহ ৭৭টি দেশের প্রতিনিধি।
বক্তব্য দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নাম ঘোষণা পরপরই প্রতিবাদী ওয়াকআউটে থমকে যায় বিশাল হলরুম। বেরিয়ে যান সৌদি আরব, ইরান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, স্পেনসহ মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ, আফ্রিকা আর ওশেনিয়া অঞ্চলের ৭৭টি দেশের প্রতিনিধিরা।

এসময় ইসরাইলের প্রতিনিধিরা দেশাত্ববোধক শ্লোগান শুরু করলে বারবার শান্ত হওয়ার আহ্বান জানান অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। ওয়াকআউটকারীদের কাপুরুষ বলে ভাষণ শুরু করেন ইসরাইলের প্রধানমন্ত্রী। যেখানে তিনি গাজায় গণহত্যা আর ফিলিস্তিনে ইহুদিদের অবৈধ বসতি স্থাপনের অভিযোগ বেমালুম অস্বীকার করেন।

গাজায় গণহত্যার অভিযোগ শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা বলেও দাবি করে নেতানিয়াহু অভিযোগ করেন, জোহরান মামদানি নিউইয়র্কের মেয়র হওয়ার পর ইহুদি নগরবাসী নিজেদের নিরাপদ ভাবছেন না। আইসিসির পরোয়ানাভুক্ত নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী উল্লেখ করে নিউইয়র্কে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছিলেন মামদানি।

এদিকে, নেতানিয়াহুর উপস্থিতির প্রতিবাদে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। নিউইয়র্কে একাধিক বিক্ষোভ কর্মসূচিতে মিডিয়া সেলিব্রেটিরাও অংশ নেন। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। ইসরাইলি নাগরিকদের একাংশ বিক্ষোভে শামিল হয়ে গাজায় গণহত্যার নিন্দা জানিয়েছেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।