home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ইয়েমেনে একদিনে ৭৪৪ হামলা, নিহত প্রায় ২০০ হুথি যোদ্ধা

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৫

Facebook
Twitter

ইয়েমেনে একদিনে ৭৪৪ হামলা, নিহত প্রায় ২০০ হুথি যোদ্ধা

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় ৭৪৪টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি সেনাবাহিনী। এসব অভিযানে প্রায় ২০০ হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে সামরিক বাহিনী। একই সময়ে গোষ্ঠীটির ৯০টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এসব তথ্য জানান। তিনি বলেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে হুথিদের লক্ষ্য করে সমন্বিত সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

কর্নেল আল-নুজাইলির ভাষ্য অনুযায়ী, অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আর্টিলারি, রকেট লঞ্চার ও স্নাইপার ইউনিট অংশ নেয়। হুথিদের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, সুরক্ষিত অবস্থান, গোলাবর্ষণের স্থান, সৈন্য সমাবেশ, শক্তিবৃদ্ধির ইউনিট এবং সরবরাহপথকে লক্ষ্যবস্তু করা হয়।

তিনি আরও জানান, তাইজ প্রদেশে সরকারি বাহিনী আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। এর ফলে হুথি যোদ্ধাদের কয়েকটি অবস্থান থেকে পিছু হটতে হয়েছে বলে দাবি করেন তিনি।

ইয়েমেনের পূর্ব, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে সরকারি বাহিনী সমন্বিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আল-নুজাইলি। তাঁর দাবি, এসব অভিযানের কারণে হুথিদের রিজার্ভ বাহিনী এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার সক্ষমতা সীমিত হয়ে পড়েছে। ফলে নতুন কোনো এলাকা দখল করার ক্ষেত্রেও গোষ্ঠীটি বাধার মুখে পড়ছে।

সরকারি বাহিনীর সামরিক পরিকল্পনা অনুসারেই অভিযান পরিচালিত হচ্ছে উল্লেখ করে আল-নুজাইলি বলেন, হামলাগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তুর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। বেসামরিক নাগরিক ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতাও অবলম্বন করা হচ্ছে বলে জানান তিনি।

‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর আওতায় কয়েক দিন ধরে তীব্র লড়াই চলার পর সর্বশেষ হামলার তথ্য প্রকাশ করল ইয়েমেনি সেনাবাহিনী।

এর আগে সোমবার আল-নুজাইলি জানিয়েছিলেন, তার আগের ২৪ ঘণ্টায় সরকারি বাহিনী ১ হাজার ১৬৪টি হামলা চালিয়েছে। ওই অভিযানে মাঠপর্যায়ের কমান্ডারসহ ৫৫৮ জন হুথি যোদ্ধা নিষ্ক্রিয় হয়েছেন এবং ১৩৫টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া তাইজ প্রদেশে সরকারি বাহিনীর অগ্রগতি, শাবওয়া ও দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে হুথিদের অবস্থানের ওপর চাপ অব্যাহত রাখা এবং পশ্চিম উপকূল ও কৌশলগত বাব আল-মানদেব প্রণালীর কাছাকাছি এলাকায় সামরিক অভিযান চালানোর কথাও জানান তিনি।

সূত্র: আল আরাবিয়া



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।