_copy7.webp)

প্রেম, বিয়ে, ক্রাশ ও অভিনয়জীবনের নানা প্রসঙ্গ নিয়ে আড্ডায় হাজির হচ্ছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। ডিজিটাল টকশো ‘স্টার স্টোরিজ’-এর এবারের পর্বে ব্যক্তিজীবন, কাজের ব্যস্ততা এবং চলচ্চিত্র অঙ্গন নিয়ে নিজের ভাবনার কথা জানাবেন তিনি। অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে শুরু করে পছন্দ-অপছন্দসহ আড্ডায় উঠে আসবে তার জীবনের নানা অজানা গল্প।
সঞ্চালক পান্থ আফজালের সঙ্গে আড্ডায় উঠে আসবে মন্দিরার প্রেমের গুঞ্জন, বিয়ের পরিকল্পনা ও মনের গোপন ক্রাশ নিয়ে অকপট স্বীকারোক্তি ও মজার উত্তর। পাশাপাশি এবারের দুর্গাপূজা কীভাবে কাটাচ্ছেন, সেটিও জানাবেন এই অভিনেত্রী। তারকাদের কাজের বাইরের জীবন, চিন্তাভাবনা ও ব্যক্তিত্বের বিভিন্ন দিক তুলে ধরা হয় ‘স্টার স্টোরিজ’-এ।
আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আগামীকাল রাত ৮টায় প্রকাশ হবে এবারের পর্ব।
শোবিজ নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।