সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
নূর জাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট

সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেছেন, ‘তোমাদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় মনোযোগী হতে হবে। প্রকৃত সাফল্য আত্মতুষ্টি ও আত্মশুদ্ধির মধ্যে রয়েছে। জাগতিক অর্জন ক্ষণস্থায়ী হলেও চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয়।’
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলা হলরুমে আয়োজিত জুনিয়র, জুনিয়র দাখিল ও ইবতেদায়ি পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’-এর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুরে তিনি দেবীদ্বার উপজেলার ভূমিসংক্রান্ত সেবার বিষয় অবহিতকরণ, মানোন্নয়ন এবং সমস্যা সমাধানের লক্ষ্যে নাগরিক সমাবেশে বক্তব্য দেন।
হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, “সামাজিক ও মানসিক পরিবর্তনের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী নবম-দশম শ্রেণিতে ওঠার ঝরে পড়ে। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে। তথাকথিত সমালোচনায় বিচলিত না হয়ে তোমাদের অধ্যবসায় চালিয়ে যেতে হবে।
অপ্রয়োজনীয় যোগাযোগ কমিয়ে ‘ডি-নেটওয়ার্কিং’-এর মাধ্যমে আত্মোন্নয়নে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করতে হবে।”
দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীর, দেবীদ্বার মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ। পরে কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
জাতীয় নিয়ে আরও পড়ুন




