Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ১৮:২৭

Facebook
Twitter

Article Image

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি স্থিতিশীল, সংবেদনশীল, সহনশীল রাজনীতির পথে বাংলাদেশ। এই পথে যারা বাধাগ্রস্ত করবে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।


শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বাইরে সংকট হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো সারাবিশ্বে একই সংকট। বরং আমরা একমাত্র দেশ খুব দেরিতে জ্বালানির কিছু মূল্য বৃদ্ধি করেছি। পাশ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে পাশ্চাত্যের দেশগুলো কয়েক গুণ বৃদ্ধি করেছে।


কৃষক, শ্রমিক ও সাধারণ নিম্নবিত্ত মানুষের আয়ের কথা চিন্তা করে অনেক দেরিতে মূল্য বৃদ্ধি করেছি, সেটিও খুবই সামান্য। বিশ্বের বিভিন্ন দেশে বহুগুণ বেশি।


তিনি আরও বলেন, অনেক দেশে কিন্তু কারফিউ পর্যন্ত শুরু হয়ে গেছে। বাংলাদেশ ঐ জায়গায় যায়নি। আমাদের ম্যানেজমেন্ট খুবই ভালো। তবে সমস্যা নেই এ কথাটা বলার কোনো সুযোগও নেই। সমস্যা দেশের বাইরে। এই বাইরের সমস্যাটাকে আমাদেরকে ম্যানেজ করতে হবে। যেটা খুব কঠিন কাজ এবং অনেক সামর্থ্য নিয়ে আমাদের ম্যানেজমেন্ট যেভাবে করছে এই পর্যন্ত তেমন কোনো বড় সমস্যা হচ্ছে না।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।