_copy7.webp)

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন তাকে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের। এ ক্ষেত্রে শেখ হাসিনার আপিল করার কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার, বাকি সিদ্ধান্ত ভারতের সরকারের।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ পাবেন না, সেটা শেখ মুজিবই আইন করে গেছেন।
তিনি বলেন, বাংলাদেশের জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন; এতে যা যা সহযোগিতা লাগে সরকার করবে।
তিনি আরও বলেন, ভূমি রেজিস্ট্রেশন সেক্টরে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি খারাপ, এ থেকে আপনাদেরই বের হতে হবে।
সাব-রেজিস্ট্রার বিভাগ হয়রানিমুক্ত করা হবে, এরপরও হয়রানি হলে জিরো টলারেন্সে নীতি অনুসরণ করা হবে বলে জানান তিনি।
জাতীয় নিয়ে আরও পড়ুন




_copy1.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।