home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সাংবাদিকের ওপর হামলা; বিএমএসএফের প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ২৩:১৮

Facebook
Twitter

সাংবাদিকের ওপর হামলা; বিএমএসএফের প্রতিবাদ

দেশে সাংবাদিক দমনপীড়নের যেনো মহোৎসব চলছে। গত দুই দিনে ৯ সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনা গুলোতে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা বা হামলাকারীদের গ্রেফতারে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহন করতে দেখা যায়নি।


আজ বুধবার কুমিল্লা সদর দক্ষিনের বিজয়পুর এলাকার শ্রীমন্তপুরে তিন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। আহতরা হলেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য খোকন চৌধুরী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের তথ্যপ্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক মারুফ।


এদিকে সোমবার শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ডিসি অফিসের সামনে ৩ সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। জানা গেছে ২৫ আগস্ট শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় ডেইলি স্টারের শরীয়তপুর ও মাদারীপুর প্রতিনিধি জাহিদ হাসান রনি, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বিধান মজুমদার অনি এবং দৈনিক এদিন-এর প্রতিনিধি বরকত উল্লাহ হামলার শিকার হন। তাঁদের অভিযোগ, শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লাসহ কয়েকজন তাঁদের ওপর হামলা করেন। 


এদিকে আজ বুধবার রাজধানীর উত্তরায় পেশাগত দায়িত্ব পালনকালে গ্রীন টিভির তিন সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৯টার দিকে আজমপুর বটতলা অবৈধ নির্মাণসংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে কাজী আরিফ হাসান ও আজমীর হোসেন অমিতসহ কয়েকজন তাদের ওপর চড়াও হন। এ সময় সংবাদকর্মীদের মারধর করা হয় এবং তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। একপর্যায়ে তাদের ক্যামেরা ভাঙচুরও করা হয়। পুলিশ এসে উদ্ধার করলেও এখন উত্তরা পূর্ব থানা মামলা নিতে টালবাহানা করছে বলে অভিযোগ উঠেছে। 


হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণসহ গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, দেশে সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় নানা শ্রেণীপেশার লোকজন দ্বারা প্রতিনিয়ত হামলা মামলার শিকার হচ্ছেন। রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িতদের উচিত অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করে রাষ্ট্রকে সুসংহত রাখা। তিনি নভেম্বরের মধ্যে আইনটি সংসদে পাস করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।


স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।