_copy7.webp)
_copy1.webp&w=2048&q=75)
বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে দেশের পর্যটন, চা, বস্ত্র ও গ্যাস খাতে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরভবন প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সিলেটে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। এ খাতে আরও উন্নতির সুযোগ রয়েছে। প্রবাসীরা পর্যটন খাতে বিনিয়োগ করলে এ খাত আরও এগিয়ে যাবে।
তিনি বলেন, সিলেটের চা, বস্ত্র ও গ্যাস খাতে প্রবাসী বিনিয়োগ আরও বাড়লে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
দেশের গণতন্ত্র প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া এই গণতন্ত্রকে এগিয়ে নিতে সরকার কাজ করছে।
দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সবাইকে অভিন্ন ইস্যুতে ঐকমত্যে পৌঁছে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, তিনি দল নিরপেক্ষ হয়ে কাজ করার শপথ নিয়েছেন। দল, মত ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে দেশের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এর আগে মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটের দিকে রাষ্ট্রপতি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরের অংশ হিসেবে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
বিকেল সাড়ে ৩টায় নগরভবন প্রাঙ্গণে তাঁর সম্মানে নাগরিক সংবর্ধনা শুরু হয়। এতে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে নগরভবন প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
তবে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করে সিলেট মহানগর বিএনপি। মহানগর বিএনপির কোনো নেতা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেননি।
মহানগর বিএনপির একাধিক শীর্ষ নেতা জানান, সংবর্ধনা আয়োজনের বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। সিটি করপোরেশনের প্রশাসক একক সিদ্ধান্তে অনুষ্ঠানটি আয়োজন করেছেন এবং মহানগর বিএনপির নেতাদের যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলেও অভিযোগ করেন তারা।
এ ছাড়া রাষ্ট্রপতির মাজার জিয়ারতের সময় মহানগর বিএনপির নেতাদের জন্য যে গাড়ির ব্যবস্থা করা হয়েছিল, সেটির মাজার এলাকায় প্রবেশের পাস না থাকায় নিরাপত্তাবাহিনী গাড়িটি মূল সড়কে আটকে দেয় বলে জানান নেতারা। পরে দলের সিনিয়র নেতাদের হেঁটে মাজারে যেতে হয়।
এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, নানা কারণে সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেবেন না। কারণগুলো এখনই তিনি বলতে চাননি। তবে সংবর্ধনা ছাড়া রাষ্ট্রপতির বাকি সব অনুষ্ঠানে মহানগর বিএনপির নেতারা অংশ নিয়েছেন বলে জানান তিনি।
জাতীয় নিয়ে আরও পড়ুন
_copy1.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।