home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দলীয় এমপিদের ৬ কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ১০:৫১

Facebook
Twitter

দলীয় এমপিদের ৬ কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে জিরো টলারেন্স, স্থানীয় সরকার নির্বাচন এবং দুর্গাপূজায় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাসহ দলীয় সংসদ সদস্যদের ৬টি সুনির্দিষ্ট বিষয়ে কঠোর দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে পতিত স্বৈরাচার ও গুপ্ত শক্তির সম্ভাব্য ষড়যন্ত্র এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়েও এমপিদের সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।

রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এসব নির্দেশনা দেন। সন্ধ্যা সোয়া ৬টায় শুরু হওয়া এ সভায় ১৯৪ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সভায় অন্তত ২৫ জন মন্ত্রী ও এমপি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা মতামত তুলে ধরেন।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি পালিয়ে যাওয়ার সময় কাউকে জানিয়ে যাননি, ফিরলেও বলে আসবেন না। তবে তিনি দেশে ফিরলে তাকে রাজনৈতিক ও আইনিভাবে মোকাবিলা করার জন্য দলীয়ভাবে প্রস্তুত থাকতে হবে। পতিত স্বৈরাচার ও গুপ্ত শক্তি একজোট হয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ নিজ এলাকায় অবস্থান করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কড়া নির্দেশ দেন তারেক রহমান। তিনি উল্লেখ করেন, এবার নিরাপদ মনে করেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় বিএনপিকে ভোট দিয়েছে। তাই তারা যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেই পরিবেশ যেকোনো মূল্যে নিশ্চিত করতে হবে।

স্থানীয় সরকার নির্বাচনকে সরকারের জন্য ‘বড় পরীক্ষা’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। দলীয়ভাবে সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিকে একক প্রার্থী করা হবে। তবে দলীয় সমর্থন পেলেও প্রার্থীকে নিজের জনপ্রিয়তা দিয়েই জয়ী হতে হবে, এক্ষেত্রে প্রশাসন বা সরকারের তরফ থেকে কোনো বাড়তি সুবিধা দেওয়া হবে না।

সভায় এমপিরা আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়া এবং মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে প্রধানমন্ত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মব সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপতৎপরতা চলছে। তিনি মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে এমপিদের নিজ নিজ এলাকায় আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের সব সময় পাশে রাখা এবং তাদের অভাব-অভিযোগ শুনে দূরত্ব কমানোর ওপর জোর দেন।

সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান, সরকারের কার্যক্রমকে আরও জবাবদিহিমূলক করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বিশদ দিকনির্দেশনা দিয়েছেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।