_copy7.webp)

জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
রাশেদ খাঁন লিখেছেন, জামায়াতের আমির আগের লং মার্চে বলেছিলেন, ‘জাতির প্রয়োজনে ৬ দফা ১ দফায় পরিণত হতে পারে।’ আর এবারের লং মার্চে তিনি বলেছেন, ‘জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে।’ রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, ‘জাতি কি জানে, তার প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো?’
তিনি আরও লেখেন, ‘যে নেতা দাবিদাওয়া ঠিক করতে পারে না, সেই নেতা শুধু জামায়াতি জাতির নেতা হতে পারে, সমগ্র জাতির নেতা হতে পারে না।’
এনসিপির কর্মসূচি নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, লং মার্চে জনগণ কেমন সাড়া দেবে, তা গতকাল ছুটির দিনে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত কর্মসূচি থেকেই মোটামুটি বোঝা গেছে। সেখানে নেতাকর্মীদের তুলনায় সাংবাদিকদের উপস্থিতি বেশি মনে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, ‘কোনো বাধা নেই, তারপরও জাতি সাড়াশব্দ করছে না— এর পেছনের কারণ কি এনসিপি কখনো অনুসন্ধান করার চেষ্টা করেছে?’
পোস্টের শেষাংশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আগের বক্তব্যের প্রসঙ্গ টানেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, নির্বাচনের আগে নাহিদ ইসলাম বলেছিলেন, জামায়াতের নেতৃত্বকে দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না।
রাশেদ খাঁনের ভাষ্য, নাহিদ ইসলাম জামায়াতের আমিরের নেতৃত্ব গ্রহণ করার পর থেকেই দুই নেতার কোনো নেতার আহ্বানেই জনগণ আর সাড়া দিচ্ছে না।
রাজনীতি নিয়ে আরও পড়ুন
_original_1789827344.webp&w=2048&q=75)
_original_1789822249.webp&w=2048&q=75)



সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।