home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদমন্ত্রী

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৬

Facebook
Twitter

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদমন্ত্রী

বিরোধীদলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে বিশেষ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, লংমার্চে তারা যে মুখরোচক স্লোগান দিচ্ছেন ‘তেল দে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে’- এই স্লোগান হাসিনার বিরুদ্ধে মানায়, ফ্যাসিবাদের সরকারের বিরুদ্ধে মানায়। কিন্তু ছয় মাসের সরকারের বিরুদ্ধে এই স্লোগান মানায় না।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমির সাহেব সংসদে বলেছেন তেল, গ্যাস, বিদ্যুতের সমস্যা একদিনের না, এটি বহুদিনের আগের সমস্যা। এই সমস্যা আমাদের সবাইকে মিলে সমাধান করতে হবে।

মন্ত্রী বলেন, আপনারা (বিরোধীদল) বলছেন দেশটাকে নতুন করে গড়বেন। এটি তো একার বিরোধীদলের পক্ষে সম্ভব না।

সরকারিদল-বিরোধীদল সবাইকে মিলেই তো দেশটাকে গড়তে হবে। সরকারকে সুযোগ করে দিতে হবে। তা হলেই দেশটাকে নতুন করে গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, আমরাও তো ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। মিছিল করেছি, মিটিং করেছি। আমরা কি শুরুতেই এসব লংমার্চ করেছি? তিনারা সংসদে ভালো ভালো কথা বলে বাইরে লংমার্চ করছে। এটি ফ্যাসিবাদের সরকার না। আবার ফ্যাসিবাদের সরকারের পালিত বিরোধীদল না। আমরা সবাই নির্বাচিত, এটি আমাদের সবাইকে মনে রাখতে হবে। আপনাদের কর্মকাণ্ডের কারণে ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, প্রফেসর মুহাম্মদ মনজুরুর রহমান, ননী গোপাল ঘোষ, মো. ইউসুফ, মো. আনোয়ার হোসেন, বিএনপি নেতা আবুল হাসেম, জামায়াত নেতা ফারুক হোসাইন নুরনবী প্রমুখ।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।