home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


প্রধানমন্ত্রীকে অবৈধ বলায় নাহিদ ইসলামের পদত্যাগ চান রাশেদ খাঁন

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৪

Facebook
Twitter

প্রধানমন্ত্রীকে অবৈধ বলায় নাহিদ ইসলামের পদত্যাগ চান রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবৈধভাবে ক্ষমতায় থাকার অভিযোগ করার পর জাতীয় সংসদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করে নৈতিকতার প্রমাণ দিতে নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান রাশেদ খাঁন।

পোস্টে নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন লেখেন, শেখ হাসিনার মতো তারেক রহমানও অবৈধভাবে ক্ষমতায় রয়েছে বলে মন্তব্য করেছে জামায়াতের প্রক্সি সংগঠনের সভাপতি নাহিদ ইসলাম।

তিনি প্রশ্ন তোলেন, বিএনপি যদি অবৈধ সরকার হয়ে থাকে, তাহলে সেই সরকারের অধীনে গঠিত জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম কীভাবে বৈধ থাকেন?

রাশেদ খাঁন আরও লেখেন, শেখ হাসিনার সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবৈধ বলার আগে নাহিদ ইসলামের উচিত ছিল জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা।

তার ভাষ্য, বিএনপি সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ার পরও নাহিদ ইসলাম সংসদ সদস্য পদে বহাল থাকলে তার নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হবে।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন আশা প্রকাশ করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করে নাহিদ ইসলাম নিজের নৈতিকতার প্রমাণ দেবেন। একই সঙ্গে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এনসিপির জনভিত্তি প্রমাণের আহ্বানও জানান তিনি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।