home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৮

Facebook
Twitter

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগসহ চার দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে এ ঘোষণা দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “এখন একজন মানুষ বাজারে গিয়ে এক বা দুই ধরনের বেশি সবজি কিনতে পারেন না। একটি মধ্যবিত্ত পরিবার মাসে যত ডিম খেত, এখন তা অর্ধেকেরও বেশি কমিয়ে আনতে হয়েছে। সরকারের এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আপনারা দেখবেন, জ্বালানিমন্ত্রীকে কথাও বলতে দেয়া হয় না।”

তিনি আরও বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। একদিকে সন্ত্রাস ও মাদক কারবারিদের ঠেকানো যাচ্ছে না, অন্যদিকে সাধারণ মানুষ ও বিরোধীদলের ওপর দমন-পীড়ন চলছে। সাংবাদিকদের ওপরও সবচেয়ে বেশি দমন-পীড়ন চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় প্রকাশ্যে সাংবাদিকদের মেরে ফেলার কথা বলা হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও আমরা দেখেছি। দেশে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। গণমাধ্যম বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করতে চাইলে তাদের বাধার মুখে পড়তে হচ্ছে।”



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।