home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শেখ হাসিনার প্রত্যাবর্তন : বউ-বাচ্চা নিয়ে খাবার বিতরণে সাবেক ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ০০:৩১

Facebook
Twitter

শেখ হাসিনার প্রত্যাবর্তন : বউ-বাচ্চা নিয়ে খাবার বিতরণে সাবেক ছাত্রলীগ নেতা

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীতে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান।  


​এ সময় তিনি পরিবারসহ সরাসরি রাজপথে নেমে সাধারণ মানুষের হাতে খাবার তুলে দেন। কর্মসূচিতে তার সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী ও সন্তান।  


​রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে রিকশাচালক, ভ্যানচালক ও খেটে খাওয়া ভাসমান মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


এ বিষয়ে মাহবুব খান জানান, দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের এই আনন্দঘন ও ঐতিহাসিক দিনটি স্মরণীয় করে রাখতে এবং সাধারণ মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে পারিবারিকভাবে তারা এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করেছেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।