_copy7.webp)

গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং ওই সংশোধন কমিটিতে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজকের সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়।সংবাদ পড়ুন
গণভোটের রায় বাস্তবায়ন: অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
সংবিধান সংস্কার পরিষদ গঠন: একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।
সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি: একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি অংশ নেবে না। এ বিষয়ে কোনও বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে দলটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক।
রাজনীতি নিয়ে আরও পড়ুন



.webp&w=2048&q=75)

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।