home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ২২:৪০

Facebook
Twitter

বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়নে জাতির সঙ্গে প্রতারণা করেই বিএনপিই বিরোধীদলকে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে এবি পার্টি আয়োজিত ‘জুলাই সনদের ১ বছর, প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘দলটি রাতারাতি তাদের অতীত ভুলে গেছে। জুলাই সনদ বাস্তবায়নে জাতির সঙ্গে প্রতারণা করেই বিএনপিই বিরোধীদলকে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে।’

তিনি বলেন, সরকারি দলের ১৪৮ জন এমপিকে বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বঞ্চিত হচ্ছে বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপ করা হচ্ছে বলেও অভিযোগ তার।

এসময়, ১১ দলীয় জোটের নেতারা বলেন, সংস্কারকে পাশ কাটিয়ে আধিপত্যবাদের সঙ্গে আপস করে দেশ পরিচালনা করছে বিএনপি।

জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে, রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন এবি পার্টির, যেখানে উপস্থিত ছিলেন ১১ দলের শীর্ষ নেতারা।

আলোচনায় অংশ নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন ‘জুলাই সনদ বাস্তবায়নের নামে ১৭টি ধারা লঙ্ঘন করেছে বিএনপি।’

অভিযোগ করেন, তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়িতে তুলে দিয়েছেন সালাউদ্দিন আহমেদ।এলডিপি সভাপতি অলি আহমেদ বলেন, ‘অযোগ্য লোকদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে বিএনপি।’

সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়নে সহায়তা না করতে আলেমদের প্রতি আহ্বান জানান খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

সভায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, ৩১ দফার অঙ্গীকার থেকেই সরে গেছে বিএনপি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট সমাধানেও সরকার ব্যর্থ বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে জাতিকে বিভক্ত না করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান নেতারা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।