home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


জনদুর্ভোগ কমানো নয়, বিরোধীদের চরিত্র হননেই ব্যস্ত সরকার: জামায়াত আমির

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০৯:২২

Facebook
Twitter

জনদুর্ভোগ কমানো নয়, বিরোধীদের চরিত্র হননেই ব্যস্ত সরকার: জামায়াত আমির

জনদুর্ভোগ নিরসন ও অপরাধ দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদের এই বাংলাদেশ, তরুণদের আরেকবার জাগতে হবে।’

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান দাবি করেন, পুলিশের একজন ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। একই বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদাহরণ হিসেবে তুলে ধরেন জামায়াত আমির।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, লুটপাট ও ডাকাতির মতো অপরাধ মারাত্মক আকার ধারণ করেছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের ঘটনা ঘটায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। এর পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সংকটও রয়েছে। এসব জনদুর্ভোগ নিরসন এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।