Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নুসরাতের দেরিতে মনোনয়ন, আমলে নেবে না রিটার্নিং কর্মকর্তা

প্রতিবেদক: কলম২৪ প্রতিবেদক

আপডেট: কিছুক্ষণ আগে

Facebook
Twitter

Article Image

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত এই সময় পার হওয়ার ১৯ মিনিট পর মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম।


মনোনয়ন জমা দেওয়ার সময় নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন— তবে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। এসময় সালেহ উদ্দিন সিফাত সাংবাদিকদের জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়ন জমা দিয়েছি, আমরা একটি রিসিভ কপি নিয়েছি। সেখানে অবশ্য ১৯ মিনিট বিলম্বে গ্রহণ করা হলো উল্লেখ করা হয়েছে।


সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান সাংবাদিকদের বলেন, “তারা জমা দিয়ে থাকতে পারে। যদি সময়ের পরে জমা দিয়ে থাকে তবে তা আমলে নেওয়ার সুযোগ নেই।”


উল্লেখ্য, সংসদের বিরোধীদলীয় জোট মনোনীত সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহবায়ক মনিরা শারমিন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) অনুযায়ী তার মনোনয়ন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।


আরপিওতে প্রার্থীর অযোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি সংসদ সদস্য নির্বাচতি হওয়ার অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনও চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।


মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা হিসেবে যোগ দেন। গত বছরের ডিসেম্বরে তিনি চাকরি ছাড়েন। অর্থাৎ চাকরি ছাড়ার চার মাস পেরিয়েছে তার।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।