home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ইসলামে স্ত্রীর প্রতি স্বামীর যেসব দায়িত্ব রয়েছে

মো. নূর নবী শেখ
লাইফস্টাইল ডেস্ক কলম২৪.কম

আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪

Facebook
Twitter

ইসলামে স্ত্রীর প্রতি স্বামীর যেসব দায়িত্ব রয়েছে

বিয়ে দুজন অপরিচিত নারী-পুরুষকে একটি বন্ধনে আবদ্ধ করে। সুন্দর একটা সংসার বাধে। এই সংসার মানে কেবল একই ছাদের নিচে বসবাস করা নয়। সংসার হলো দায়িত্ব, ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়ার একটি বন্ধন। বিয়ের পর একজন পুরুষের জীবনে যেমন নতুন দায়িত্ব যুক্ত হয়, তেমনি ইসলামে স্ত্রীর প্রতি স্বামীর কিছু নির্দিষ্ট দায়িত্বও রয়েছে। এসব দায়িত্ব যথাযথভাবে পালন করা হলে দাম্পত্য জীবন হয়ে উঠতে পারে শান্তি ও ভালোবাসার আশ্রয়।

স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা

স্ত্রীকে শারীরিক, মানসিক ও সামাজিকভাবে নিরাপদ রাখা স্বামীর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তার প্রতি এমন আচরণ করা উচিত, যাতে স্ত্রী নিজের সংসারে নিরাপদ ও সম্মানিত বোধ করেন। কোনো ধরনের নির্যাতন, অপমান বা ভয় দেখানো দাম্পত্য সম্পর্ককে দুর্বল করে দেয়।

দেনমোহর পরিশোধ করা

বিয়ের সময় নির্ধারিত দেনমোহর স্ত্রীর প্রাপ্য অধিকার। তাই স্বামীর দায়িত্ব হলো যথাসময়ে এবং আন্তরিকতার সঙ্গে স্ত্রীর দেনমোহর পরিশোধ করা। এটিকে কোনো অনুগ্রহ হিসেবে দেখার সুযোগ নেই; এটি স্ত্রীর অধিকার।

ভরণপোষণের দায়িত্ব নেওয়া

স্ত্রীর থাকা-খাওয়া, প্রয়োজনীয় পোশাক, চিকিৎসা ও অন্যান্য মৌলিক প্রয়োজন পূরণ করা স্বামীর দায়িত্ব। নিজের সামর্থ্য অনুযায়ী স্ত্রীর প্রয়োজনের দিকে খেয়াল রাখতে হবে। পরিবারের আর্থিক দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বামীর দায়িত্বশীল হওয়া জরুরি।

সন্তানের দায়িত্ব পালন

সংসারে সন্তান এলে তার লালন-পালন ও প্রয়োজনীয় দায়িত্বও স্বামীর ওপর বর্তায়। সন্তানের খাবার, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে বাবাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ভালোবাসা ও মানসিক সাহচর্য

দাম্পত্য জীবনে শুধু অর্থনৈতিক দায়িত্ব পালন করলেই হয় না। স্ত্রীর অনুভূতি, মানসিক অবস্থা ও প্রয়োজনের প্রতিও স্বামীর যত্নশীল হওয়া প্রয়োজন। তার সঙ্গে ভালোভাবে কথা বলা, সময় দেওয়া, সম্মান করা এবং সুখ-দুঃখে পাশে থাকা একটি সুন্দর দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

স্বামী-স্ত্রীর সম্পর্ক শুধু দায়িত্বের হিসাবের ওপর টিকে থাকে না। এই সম্পর্ককে সুন্দর করে তোলে ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস ও সহযোগিতা। দুজনের মধ্যে মতের অমিল হতেই পারে। তবে পারস্পরিক সম্মান বজায় রেখে কথা বলা এবং একে অপরের ভুল-ত্রুটি সহনশীলতার সঙ্গে দেখাই দাম্পত্য জীবনের সৌন্দর্য।

সংসারে শুধু নিজের অধিকার নিয়ে ভাবলে সম্পর্ক সুন্দর হয় না। বরং কে কতটা দায়িত্ব পালন করছি, কে কতটা ছাড় দিচ্ছি এবং কঠিন সময়ে কে কার পাশে দাঁড়াচ্ছি—এসবই একটি পরিবারকে শক্ত করে।

তাই ইসলামের দৃষ্টিতে একজন স্বামীর দায়িত্ব শুধু স্ত্রী ও পরিবারের ভরণপোষণের মধ্যে সীমাবদ্ধ নয়। তার প্রতি ভালোবাসা, সম্মান, নিরাপত্তা ও মানসিক সহযোগিতাও গুরুত্বপূর্ণ। দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে এই বিষয়গুলো পালন করা গেলে সংসার হয়ে উঠতে পারে শান্তি, ভালোবাসা ও পারস্পরিক আস্থার সুন্দর একটি ঠিকানা।

ধর্ম ও জীবন নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।