home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


‘তিনটা বছর মারতে মারতে মেন্টালি মেরেই ফেলছেন’, ফারিণের অভিযোগ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ১০:০১

Facebook
Twitter

‘তিনটা বছর মারতে মারতে মেন্টালি মেরেই ফেলছেন’, ফারিণের অভিযোগ

সম্প্রতি অভিনেত্রী ফারিণ খান নিজের ফেসবুক পোস্টে দীর্ঘ তিন বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন, হুমকি এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা এবং পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখার অভিযোগ তুলেছেন। তার এই পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিনোদন অঙ্গনে। এমনকি পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তি পরিচালকদের ফোন করে তার খোঁজ নিচ্ছেন বলে দাবি করেছেন অভিনেত্রী।

‘তিন বছর মারতে মারতে মেরেই ফেলেছেন’, নির্যাতনের ভয়াবহ অভিযোগ ফারিণের

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে ফারিণ খান লেখেন, ‘একটা মেয়েকে দিনের পর দিন নির্যাতন করে তার কাজ, সামাজিক মর্যাদা কেড়ে নিয়ে তাকে তার পরিবার থেকে আলাদা করে এত এত হুমকি-ধমকি দিয়ে তিনটা বছর নষ্ট করলেন। এখন পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার পরও নির্লজ্জের মতো ডিরেক্টরদের কেন ফোন দিয়ে জানতে চান বাসায় কেন পুলিশ গেলো?’

পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আপনার বাসায় আসলে কী যাওয়ার কথা ছিল, ফুলের মালা?’ অভিযুক্ত ব্যক্তির আচরণের সমালোচনা করে ফারিণ লেখেন, একজন শিল্পী নিজেকে শিল্পী দাবি করে কীভাবে এমন অত্যাচারী হতে পারেন? তার অভিযোগ, ওই ব্যক্তি নারীদের গায়ে হাত তোলেন এবং এখনো তাকে হুমকি দিয়ে যাচ্ছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারের বিরুদ্ধেও অপরাধের অভিযোগ তুলেছেন অভিনেত্রী।

নিজের ওপর দীর্ঘদিনের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে ফারিণ আরও লেখেন, ‘আপনারা আমাকে তিনটা বছর মারতে মারতে মেন্টালি অত্যাচার করে মেরেই ফেলছেন। আর মাইরেন না, একটু বাঁচতে দেন।’

এর আগে ফেসবুক লাইভেও পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে ব্ল্যাকমেইল, মানসিক নির্যাতন এবং ব্যক্তিগত ভিডিও ও তথ্য সহকর্মীদের কাছে ছড়িয়ে দেয়ার অভিযোগ করেছিলেন ফারিণ। তখন অভিযুক্তের নাম প্রকাশ না করেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

এদিকে ফারিণের সাম্প্রতিক অভিযোগ ঘিরে সামাজিক মাধ্যমে অভিনেতা মুশফিক আর ফারহানের নাম নিয়ে আলোচনা চলছে। এর আগে অভিনেত্রীর কয়েকটি পোস্টেও তাকে ইঙ্গিত করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে ফারিণ সরাসরি কারও নাম উল্লেখ করেননি। এমনকি কি সংবাদমাধ্যমেও কোনও ব্যক্তির নাম নেননি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।