home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


অভিনয়-নাচে ব্যস্ত সময় পার করছেন পারসা ইভানা

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪

Facebook
Twitter

অভিনয়-নাচে ব্যস্ত সময় পার করছেন পারসা ইভানা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে তার। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ইভা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে বিশেষ জনপ্রিয়তা পান তিনি। মাঝে কিছুদিন অভিনয়ে অনিয়মিত থাকলেও নতুন নাটক ‘আমাদের আপনজন’ দিয়ে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। নাটকটিতে ইয়াশ রোহানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি দোয়েল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে পথিক সাধন পরিচালিত একক নাটক ‘আমাদের আপনজন।’ এতে তানভীর ও পারু চরিত্রে দেখা যাচ্ছে ইয়াশ রোহান ও পারসা ইভানাকে। নাটকটির গল্প আবর্তিত হয়েছে একটি পরিবারের নানা ঘটনা, দাম্পত্য জীবনের টানাপোড়েন এবং পারিবারিক সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে।

যান্ত্রিক শহুরে জীবনে নিজেদের মতো করে সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করে তানভীর ও পারু। কিন্তু গ্রাম থেকে পরিবারের সদস্যদের আগমন তাদের সাজানো সংসারে নতুন পরিস্থিতির সৃষ্টি করে। শহর ও গ্রামের জীবনযাত্রার পার্থক্য, ভিন্ন প্রজন্মের চিন্তাভাবনা, প্রত্যাশা এবং ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয় নানা সংকট। এসব ঘটনার মধ্য দিয়ে উঠে এসেছে পারিবারিক সম্পর্কের বাস্তবতা। নাটকটি নিয়ে পারসা ইভানা বলেন, ইয়াশ রোহানের সঙ্গে এর আগে তিন-চারটি কাজ হয়েছে।

তবে প্রতিটি কাজের গল্প ও চরিত্র ছিল আলাদা। ‘আমাদের আপনজন’ও সে দিক থেকে ব্যতিক্রম। ভালোবাসা, দাম্পত্য ও সম্পর্কের চেনা গল্পেও নতুন বাঁক তৈরি করা সম্ভব, যা নির্মাতা পথিক সাধন এই নাটকে তুলে ধরেছেন। নাটকটি মূলত একটি পরিবারের গল্প। গ্রাম থেকে কেউ এলে একটি পরিবারের মধ্যে যেসব ভুল বোঝাবুঝি ও নানা জটিলতা তৈরি হয়, সেগুলোই উঠে এসেছে নাটকটিতে।

নাটকটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন পথিক সাধন। একই ধরনের গল্পে বারবার অভিনয় করতে চান না পারসা। বরং এমন চরিত্রে কাজ করতে চান, যা একজন শিল্পী হিসেবে তাকে আলাদা পরিচিতি দেবে। এদিকে অভিনয়ের পাশাপাশি নাচের ক্ষেত্রেও নতুন করে আলোচনায় এসেছেন পারসা। ‘দেবদাস’ সিনেমার ‘সিলসিলা’ গানের ড্যান্স কাভার করে দুই বাংলার দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। ছোটবেলা থেকেই গানটির প্রতি তার ভালো লাগা ছিল।

নিজের উদ্যোগ ও খরচে তৈরি করেছেন এই নাচের ভিডিও। সম্প্রতি একটি ফোনের বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন তিনি। সামনে কয়েকটি নাটকের শুটিং রয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।