home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


তিন বছরের অভিমান ভেঙে আবারও একসঙ্গে জোভান-ফারিণ

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ১৮:২৯

Facebook
Twitter

তিন বছরের অভিমান ভেঙে আবারও একসঙ্গে জোভান-ফারিণ

একটি নাটকের প্রচার নিয়ে তৈরি হয়েছিল মনোমালিন্য। এরপর দীর্ঘ তিন বছরের বেশি সময় একই পর্দায় দেখা যায়নি ছোট পর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণকে। এবার সেই বিরতি কাটিয়ে নতুন নাটকে একসঙ্গে অভিনয় করছেন তারা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘প্রাণ সখিয়া’ নাটকের মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন এই জুটি।

সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। শুটিংয়ের কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন কাজের খবর জানিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ছবিতে জোভান ও ফারিণকে একসঙ্গে দেখা গেছে।

এই জুটির মধ্যে দূরত্বের সূত্রপাত ২০২৩ সালে। ‘জানেমান তুই আমার’ নাটকের প্রচারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন জোভান। নাম উল্লেখ না করে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, ওয়েব প্ল্যাটফর্মে কাজ করা অনেক অভিনয়শিল্পী টেলিভিশন নাটককে অবজ্ঞার চোখে দেখেন।

ওই পোস্টে জোভানের বক্তব্য ছিল, ‘জানেমান তুই আমার’ নাটক মুক্তি পেলেও সংশ্লিষ্ট অভিনেত্রীর পক্ষ থেকে সেটির প্রচারে কোনো আগ্রহ দেখা যায়নি। অথচ ওটিটিতে করা কাজ নিয়ে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছেন তিনি।

জোভানের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছিলেন ফারিণ। তার বক্তব্য ছিল, অভিনয়জীবনের শুরু নাটক দিয়ে। ফলে এই মাধ্যমকে ছোট করে দেখার কোনো কারণ নেই। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে প্রকাশ্যে বড় ধরনের বাদানুবাদ না হলেও এরপর আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাদের।

দীর্ঘ বিরতির পর ‘প্রাণ সখিয়া’ নাটকের মধ্য দিয়ে সেই দূরত্ব কাটিয়ে আবারও একসঙ্গে কাজ করছেন তারা। শুধু জোভানের সঙ্গে নয়, দীর্ঘদিন পর টেলিভিশন নাটকেও ফিরছেন ফারিণ।

ওয়েব কনটেন্ট ও সিনেমায় ব্যস্ততা বাড়ায় ছোট পর্দায় তার উপস্থিতি কমে গিয়েছিল। সর্বশেষ গত রোজার ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন তিনি। এবার নতুন নাটকে জোভানের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।