home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিয়ের পরও কেন নাম বদলাননি মেহজাবীন, জানালেন কারণ

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৭

Facebook
Twitter

বিয়ের পরও কেন নাম বদলাননি মেহজাবীন, জানালেন কারণ

অনেকেই বিয়ের পর নিজের নামের পাশে স্বামীর নাম যুক্ত করেন। কিন্তু বিয়ের এক বছরের বেশি সময় পার হলেও নিজের নাম বদলাননি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি নাম অপরিবর্তিত রাখার কারণ, বিয়ের খরচ এবং বর্তমান সংসারজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

মেহজাবীন জানান, বিয়ের পর তার নাম পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কৌতূহল থাকলেও নিজেদের মধ্যে এ বিষয়ে কোনো কথাই হয়নি। বর্তমান নামটিই তার পছন্দের এবং দর্শকরাও এই নামেই অভ্যস্ত। তা ছাড়া নাম বদলালে পাসপোর্টসহ সব দাপ্তরিক কাগজপত্র সংশোধনের যে বাড়তি ঝামেলা তৈরি হয়, সেটিও এড়াতে চেয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘নাম বদলানো নিয়ে আমাদের মধ্যে কখনো কোনো আলোচনাই হয়নি।’

বিয়ের এক বছর পেরিয়ে গেলেও তার বিয়ের খরচ নিয়ে এখনো আলোচনা চলে নেটদুনিয়ায়। এ প্রসঙ্গে মেহজাবীন জানান, আয়োজনটি বাইরে থেকে যতটা ব্যয়বহুল মনে হয়েছে, বাস্তবে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম। তিনি বলেন, ‘বিয়েতে ঠিক কত খরচ হয়েছে, সেই অঙ্ক আমি নিজেও জানি না। আয়োজন যতটা জমকালো দেখা গেছে, আসলে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম।’

অভিনেত্রীর মতে, পরিচিত শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন প্রতিষ্ঠান নিজ উদ্যোগে এগিয়ে আসায় বিয়ের খরচ কমেছে। অনুষ্ঠানে তারকা বন্ধুরা অংশ নিয়েছেন এবং সংগীতশিল্পীরা গান গেয়েছেন। সহকর্মীদের এই আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বন্ধুদের এ ভালোবাসা অর্থ দিয়ে কেনা যায় না।’

বর্তমান সংসারজীবন নিয়েও নিজের ভালো লাগার কথা জানিয়েছেন মেহজাবীন। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ২০১২ সাল থেকেই তার পরিচয় রয়েছে। নতুন বাসায় ওঠার পরিবর্তনটুকু ছাড়া শ্বশুরবাড়ির কাউকে কখনো পর মনে হয়নি বলে জানান তিনি। বরং বিয়ের পর আগের চেয়ে বেশি ভালোবাসা পাচ্ছেন। স্বামী আদনানের বোনদেরও নিজের কাছের বন্ধু এবং পরিবারের অংশ হিসেবে দেখেন এই অভিনেত্রী।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।