home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নতুন সিনেমায় তমা মির্জা, থাকছেন চঞ্চল-শুভও

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ২২:৫২

Facebook
Twitter

নতুন সিনেমায় তমা মির্জা, থাকছেন চঞ্চল-শুভও

আলোচিত নির্মাতা গোলাম হায়দার কিসলু নির্মাণ করতে যাচ্ছেন তার প্রথম সিনেমা। ‘মস্তান’ শিরোনামের এই সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে তমা মির্জাকে। এতে আরও অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও সামিরা খান মাহি। চলতি মাসেই শুরু হবে সিনেমাটির শুটিং।

এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু করার ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে নির্মাতা গোলাম হায়দার কিসলুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনই সিনেমাটি নিয়ে কিছু বলতে চাই না। আগে কাজটি শুরু হোক, তারপর বিস্তারিত প্রকাশ করা হবে।

বেশ কয়েক দিন ধরেই গোলাম হায়দার কিসলুর সিনেমা নির্মাণের গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনই এবার সত্যি হলো এই সিনেমার মাধ্যমে। এদিকে সম্প্রতি ভিকি জাহেদ পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমা ‘খলনায়ক’-এ অভিনয় করেছেন তমা মির্জা। এই সিনেমায় তার বিপরীতে আছেন আফরান নিশো। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী।

সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ ও ‘দম’-এর মতো দর্শকনন্দিত সিনেমার পর এবার তারা বড় ক্যানভাসে নিয়ে আসছে খলনায়ক।

খলনায়ক প্রসঙ্গে তমা মির্জা বলেন, সিনেমাটি নিয়ে আমি খুব আশাবাদী। গল্পটা অনেক সুন্দর। অভিজ্ঞতাও দারুণ। খলনায়কে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুশার খান ও সেন্টু। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে ওপার বাংলা (ভারত) থেকে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

সিনেমাটির নান্দনিক দৃশ্যধারণ ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন পরিচালনায় রয়েছেন খ্যাতনামা চিত্রগ্রাহক শুভঙ্কর ভট। পাশাপাশি প্রোডাকশন ডিজাইনিং ও আর্ট ডিরেকশনে আছেন ভারতের পরিচিত শিল্প নির্দেশক শিবাজী পাল। তাদের যৌথ দক্ষতা ও অভিজ্ঞতার ছোঁয়ায় সিনেমাটিতে আন্তর্জাতিক মানের ‘লুক অ্যান্ড ফিল’ ফুটে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রযোজনা সংস্থা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।