home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শ্রদ্ধা কাপুরের কাছে ক্ষমা চাইলেন সালমান খান

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ১৯:০৯

Facebook
Twitter

শ্রদ্ধা কাপুরের কাছে ক্ষমা চাইলেন সালমান খান

সালমান খানের চোখের সামনে বড় হয়েছেন শ্রদ্ধা কাপুর। অভিনেত্রীও স্যার সম্বোধন করেন তাকে। এবার হাঁটুর বয়সী তারকার কাছে ক্ষমা চাইলেন সালমান। বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। ব্যাখ্যা করেছেন কারণও।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বারবার পেছাতে পেছাতে আগামী ৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সালমানের ‘মাতৃভূমি’। একইদিনে মুক্তি পেতে যাচ্ছে শ্রদ্ধা অভিনীত সিনেমা ‘ইথা’। বড় দুটি সিনেমার একইদিনে মুক্তি অনেক সময় বক্স অফিসে নেতিবাচক প্রভাব ফেলে। সে কারণেই শ্রদ্ধার কাছে ক্ষমা চাইতে ফোন তোলেন সালমান।

তিনি বলেন, 'যখন আমরা ৪ ডিসেম্বর তারিখটি ঘোষণা করেছিলাম, তখন আমি জানতাম না যে শ্রদ্ধার ছবিও ৪ ডিসেম্বর আসছে। এই বিষয়টি নিয়ে আমার সত্যিই খুব খারাপ লাগছে। আমি আগে জানলে কখনোই শ্রদ্ধার ছবির সঙ্গে একই দিনে আসতাম না। আমি ওকে ফোন করে কথা বলেছি। ওকে তো আমার চোখের সামনে বড় হতে দেখেছি। আমি ওকে বলেছি, ‘আমি সত্যিই খুব দুঃখিত, আমি জানতাম না।’

শ্রদ্ধা ইতিবাচকভাবে নিয়েছেন বিষয়টি। উল্লেখ করে ভাইজান বলেন, শ্রদ্ধা বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং তাঁকে আশ্বস্ত করে বলেছেন, ‘না না স্যার, বক্স অফিসে আমাদের দু’জনের ছবির জন্যই যথেষ্ট জায়গা রয়েছে।’ শ্রদ্ধার উত্তরে খুশি হয়ে সালমান দর্শকদের ‘ইথা’ দেখারও অনুরোধ জানিয়েছেন।

শুরুতে সালমানের ‘মাতৃভূমি’র নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে বদলে যায়। তাতেও অবশ্য রক্ষে হয়নি গালওয়ান সংঘর্ষ নিয়ে নির্মিত সিনেমাটির। ভারতের সেন্সর বোর্ডে গিয়ে পড়তে হয়েছে আপত্তির মুখে পড়ে। বিস্তর কাটাছেঁড়ার পর পেয়েছে মুক্তির অনুমতি।

অন্যদিকে শ্রদ্ধার ‘ইথা’ নির্মাণ করা হয়েছে প্রখ্যাত মরাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের ওপর। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালক লক্ষ্মণ উটেকর। প্রযোজনা সংস্থা ‘ম্যাডক ফিল্মস’। শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ুব প্রমুখ।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।