home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


গোপালগঞ্জে সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা

মো. নূর নবী শেখ
সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি

আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ২১:৪৮

Facebook
Twitter

গোপালগঞ্জে সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা

গোপালগঞ্জে টানা ২ দিনের বৃষ্টির পর সবজির বাজার বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি সবজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেযেছে। ৩ দিনের ব্যবধনে সবজির দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে পড়েছেন।

সবজি ব্যবসায়ীরা জানিয়েছে ২ দিনের টানা বৃষ্টিতে গোপালগঞ্জ বাজারে শনিবার পর্যাপ্ত সবজি আসতে পারেনি। বাজারে সবজি সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জ শহরের বড় বাজারের সবজি মার্কেটে সরেজমিনে গিয়ে দেখাগেছে উচ্ছে ৬০ টাকার স্থলে ১০০ টাকা, ফুল কপি ৬০ টাকার স্থলে ৮০ টাকা, বাঁধা কপি ৫০ টাকার স্থলে ৭০ টাকা ঢ্যাড়স ৬০ টাকার স্থলে ৮০ টাকা, পেপে ২৫ টাকার স্থলে ৪০ টাকা, বেগুন ৮০ টাকার স্থলে ১২০ টাকা, শশা ৩০ টাকার স্থলে ৫০ টাকা, কাঁচা মরিচ ৭০ টাকার স্থলে ১০০ টাকা, কুমড়া ৪০ টাকার স্থলে ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকার স্থলে ৬০ টাকা, মুখি কচু ৫০ টাকার স্থলে ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে ।

এছাড়া কাচা কলা প্রতিহালি ৩০ টাকার স্থলে ৫০ টাকা, লেবু প্রতিহালি ৩০ টাকার স্থলে ৪০ থেকে ৫০ টাকা ও চোটখাট ১টি লাউ ৩০ টাকার স্থলে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হয়েছে।

সবজি ক্রেতা শহরের গেটপাড়ার বাসিন্দা জাহিদুল ইসলাম বলেছেন, সবজির ভরা মৌসুমে এমন দাম বৃদ্ধির কথা নয়। বরং যেদিন যাবে সবজির দাম কমতে থকবে। কিন্তু গোপালগঞ্জের চিত্র উল্টো। এখানে লকডাউনে গাড়ি চলাচল সীমিত ছিল। সেইসাথে ২ দিনের টানা বৃষ্টি যোগ হয়েছে। এ কারণে বাজারে সবজির সরবরাহ কমেছে। তাই সবজির দাম প্রকার ভেদে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে । এটি অস্বাভাবিক ।

সবজি ক্রেতা শহরের বেদগ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, গ্যাসের দাম, চলের দাম ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। তাতেই বাজারে আসলে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। সবজির দাম নাগালের মধ্যে ছিল। কিন্তু হঠাৎ করে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় বাজেটের সাথে তাল মিলিয়ে সবজি কিনতে পারছি না। তাই বাজার নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছি।

সবজি বিক্রেতা আল-আমিন ইসলাম বলেন, গত বৃহস্পতিবার গোপালগঞ্জের বাজার বন্ধ ছিল। শুক্রবার বৃষ্টিতে জনজীবন প্রায় অচল ছিল। শনিবার বৃষ্টি কমেছে। কিন্তু সকালে আড়তে সবজির আমদানি কম ছিল। তাই বেশি দাম দিয়ে আড়ৎ থেকে সবজি কিনতে হয়েছে। এ করণে বাড়তি দামে সবজি বিক্রি করতে হচ্ছে। সবজির আদানী কম থাকায় অনেক ব্যবসায়ী চাহিদামতো সবজি কিনতে পারেন নি। বেলা বাড়ার সাথে সাথে বাজারে ক্রেতা বেড়েছে। কিন্তু আমরাও পর্যাপ্ত সবজি তাদের কাছে বিক্রি করতে পারছি না।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক আড়তদার বলেন, মোকামে সবজির আমদানী ছিল না। মোকাম থেকে ট্রাকে অল্প সবজি আনা হয়েছে । তাই পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে। এ কারণে সবজির দাম বাড়াতে হয়েছে। ২/১ দিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে।

গোপালগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আরিফ হোসেন বলেন, আমরা বিষয়টি তদারকি করছি।সেইসাথে সবজির বাজার নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি ।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।